1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের জেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা ঘিরে বিতর্ক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের খাগড়াছড়ি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় শহরের মহাজনপাড়া এলাকার এফএনএফ কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ। সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনী।

কাউন্সিলে মাওলানা ক্বারী ওসমান গনীকে সভাপতি, শামীম হোসাইন ফারুকীকে সাধারণ সম্পাদক এবং জামাল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার পরপরই বিতর্কের সৃষ্টি হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন ও কিছু নেতাকর্মী সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, কাউন্সিল নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও সিলেকশন পদ্ধতিতে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে এবং ঘোষিত কমিটির অধিকাংশ সদস্য খাগড়াছড়ি সদর এলাকার নন।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, পাহাড়ে ভূমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান এ ধরনের কমিটির পক্ষে সম্ভব নয়। “নির্বাচনের মাধ্যমে আমরা যদি হেরে যেতাম, তাও মেনে নিতাম, কিন্তু এই পদ্ধতিতে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না”—যোগ করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ