1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

সাকা চৌধুরীর রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল: হুম্মাম কাদের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তিনি।

হুম্মাম বলেন, ‘হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেয়া। গুম, খুন, হত্যা করে টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। সালাউদ্দিন কাদের চৌধুরীও হাসিনার আক্রোশের স্বীকার।’
আইসিটি ট্রাইব্যুনাল কীভাবে কাজ করতো সেটিও স্পষ্ট না উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে ২০টি চার্যের মধ্যে চারটিতে সাক্ষি হাজির করতে পেরেছিল সাকা চৌধুরীর বিরুদ্ধে। মূলত বাবার রায় ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল।’

হুম্মাম অভিযোগ করে বলেন, ‘বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। খুব বড় অন্যায় করা হয়েছে। জুডিসিয়াল মার্ডার ছিল সাকা চৌধুরীর ফাঁসি, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি চারজন সাক্ষীকে দেশে আসতে বাধা দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তিতে বাধা দেয়া হয়েছিল। সেসব গোপন বার্তা সাকা চৌধুরীর পরিবারের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ