1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

আনডকুমেন্টেডদের বাদ দিয়ে প্রেসিডেন্টের নির্দেশে নতুন সেনসাস

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ২০৩০ সালে নয়, তিনি চান এখনই সেনসাস বা আদম শুমারি হোক। এবং যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে তাদের গণনায় আনা হবে না। তাঁর সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’এ দেয়া এক পোস্টের বরাত দিয়ে এই খবরটি শুক্রবার দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, প্রেসিডেন্টের এই নির্দেশ আমেরিকার সংবিধানের সাথে সাংঘর্ষিক।
প্রেসিডেন্ট তার সোশাল মিডিয়ায় লেখেন, আমি নির্দেশ দিয়েছি ডিপার্টমেন্ট অব কমার্স যেন এখনই এই গণশুমারি শুরু করে। তিনি বলেন, এই শুমারি হবে ‘হাইলি এ্যাক্যুরেট’।
উল্লেখ্য গত ২০২০ সালে সেনসাস হয়েছে। প্রতি দশ বছর অন্তর আনুষ্ঠানিক সেনসাস হয়। সেই অনুসারে আগামী ২০৩০ সালে পরবতীর্ সেনসাস হওয়ার কথা। কিন্তু প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী তিনি চান এখনই প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় এনে আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের শনাক্ত করে ডিপোর্টেশন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া এবং তাদের গণনায় অন্তভুর্ক্ত না করা।
ওয়াশিংটন পোস্ট আরো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আরো একটি লক্ষ্য হচ্ছে কংগ্রেশনাল আসন রিডিস্ট্রিক্টিংএর আওতায় আনা। অর্থাৎ কোন্ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জনসংখ্যা কত তার ওপর নির্ভর করে কোন্ স্টেটে কংগ্রেশনাল আসন কম—বেশি হবে।
পোস্ট বলছে, আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের সেনসাস থেকে বাদ দিলে অনেক ব্লু স্টেটে (ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটে) কংগ্রেশনাল আসন কমে যাবে। ফলে কংগ্রেসে ডেমোক্রেটিক সদস্য সংখ্যা কমবে। এই রকম এক সুদূরপ্রসারী পরিকল্পনা থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে লিখেছে পোস্ট।
পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০২০ সালের সেনসাসে মাথা গণনায় আনডকুমেন্টেডদের বাদ রাখায় আমেরিকার তিনটি বৃহৎ স্টেট যেখানে অধিক সংখ্যক আনডকুমেন্টেডদের বাস, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডা কয়েকটি কংগ্রেশনাল আসন হারায়। একইভাবে একটি করে আসন হারায় এলাবামা, মিনেসোটা ও ওহাইয়ো স্টেট।
ওয়াশিংটন পোস্ট বলছে, প্রেসিডেন্টের ইচ্ছা কংগ্রেসে রিপাবলিকানদের আরো শক্তিশালী করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ