1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

২০ স্টেটের মামলা সত্ত্বেও স্নাপ বেনিফিট গ্রহণকারীরা শংকায়

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রেসিডেন্টের নির্দেশনা পেয়ে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার স্টেট প্রশাসনের কাছে স্নাপ বা খাদ্য সহায়তা বেনিফিট পাওয়া ব্যক্তিদের যাবতীয় তথ্য তাদের হাতে তুলে দেয়ার নির্দেশ দিলে এইসব সুবিধা গ্রহণকারী অনেকেই আতংকিত হন। নির্দেশনা অনুযায়ী এই তথ্য হস্তান্তরের শেষ দিন ছিল ৩০ জুলাই। কিন্তু তার আগে ২০টি স্টেটের এটর্নি জেনারেল একসাথে এই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। তাদের মামলা সত্ত্বেও ৩০ জুলাইএর ডেডলাইন পরিবর্তিত হয়নি।
উল্লেখ্য নিউইয়র্ক স্টেটে প্রায় ২৯ লক্ষ স্বল্প আয়ের মানুষ এই স্নাপ বেনিফিট গ্রহণ করেন। এই সংখ্যা নিউইয়র্ক স্টেটের মোট জনসংখ্যার ১৪ শতাংশ। এর মধ্যে এক তৃতীয়াংশ শিশু।
ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার স্নাপ বেনিফিট গ্রহণকারীদের ইমিগ্রেশন স্ট্যাটাসসহ ইনকাম ও পরিবারের অন্যান্য তথ্য চেয়েছে স্টেটের কাছ থেকে। স্নাপের অর্থ বরাদ্দ দেয় ফেডারেল সরকার, কিন্তু তা প্রদান করা হয় স্টেট প্রশাসনের মাধ্যমে। তাই স্নাপ বেনিফিট গ্রহণকারীদের যাবতীয় তথ্য স্টেট প্রশাসনের কাছে থাকে।
অবশ্য সকলেই জানে, স্নাপ বেনিফিট কেবলমাত্র বৈধ ইমিগ্রান্টরাই পায়। তাই অবৈধ ইমিগ্রান্টরা এর সাথে সংশ্লিষ্ট নয়। কিন্তু অনেক পরিবারে বৈধ ও অবৈধ মিশ্র ইমিগ্রান্ট থাকে। অনেকের সন্তান জন্মসূত্রে আমেরিকান সিটিজেন, কিন্তু মা—বাবা হয়ত আনডকুমেন্টেড। তাছাড়া অনেকেই স্নাপ বেনিফিট পাওয়ার জন্য আয়—উপার্জনের অনেক মিথ্যা তথ্য দেয়। ফলে স্নাপ বেনিফিট গ্রহিতাদের পরিবারের এইসব তথ্য বের হওয়ার আশংকায় অনেকে ভীত।
খবরে বলা হয়েছে, স্নাপ বেনিফিটের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়। সেই অপচয় রোধের জন্য মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে এই তথ্য চাওয়ার নির্দেশ জারি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ