1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ, ভুয়া ডিবি পুলিশ বাহিনী,সাজিয়ে সুলতান বেপরোয়া রামু থেকে ইসলামপুরে পাচারের পথে ১৪০ পিস ইয়াবাসহ আটক ২ কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক চট্টগ্রাম মেট্রোপলিটনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জীবন ত্রিপুরার

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জীবন ত্রিপুরার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় জীবন ত্রিপুরা (৩৫) নামের এক ইজি বাইক (টমটম) চালক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবন ত্রিপুরা থানাচন্দ্রপাড়া এলাকা থেকে ইজি বাইক চালিয়ে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি ইজি বাইক আসতে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তিনি চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে রাস্তার পাশে থাকা দেওয়ালে মাথা ঠেকে গুরুতর আহত হন।

স্থানীয়রা ও অন্য চালকরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবন ত্রিপুরা থানাচন্দ্রপাড়া এলাকার বিহারি ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয়ে লাফ দিয়ে দেওয়ালে মাথা আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ