1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

অভিষেক দাস-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির শেখ ওই গ্রামের মৃত কোরবান আলী শেখের পুত্র।

তিনি এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। চার মেয়ের মধ্যে একজন বিদেশে ও বাকি তিনজন ঢাকায় থাকেন। সকালে ভবনের পানির ট্যাংকিতে পানি না থাকায় বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগম আমির শেখকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে ভেতরে প্রবেশ করে তিনি রুমের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে এসে পুলিশে খবর দেন।

নাসিমা বেগম জানান, গতকাল মঙ্গলবার বিকেলেও বাজার করে বাসায় ঢুকতে দেখেছি। আজ সকালে এমন ঘটনা হবে, ভাবতেই পারিনি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ