1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ১৯ মে, ২০২৫

ডাঃ ফারজানা মাকসুদ রুনার সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারজানা মাকসুদ রুনাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায়
ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর ড. শারমিন ইয়াসমিন, প্রফেসর ড. রেজাউর রহমান তালুকদার, বাংলাদেশ মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

বক্তারা ডাঃ ফারজানা মাকসুদ রুনার বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাঁকে পুনরায় স্বপদে বহাল করে কাজে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তাঁরা বলেন, একজন সংগ্রামী নারী চিকিৎসক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। তারা সরকারের প্রতি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ