1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা বিচারের দাবিতে ধামরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা বিচারের দাবিতে ধামরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ

মোঃ বুলবুল খান পলাশ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধামরাই সরকারি কলেজ ছাত্রদল।

সকালে ছাত্রদল নেতা শাইখ ইসলাম বিপুল নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি ধামরাই সরকারি কলজের মাঠ থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। প্রশাসন কেন নিরব? আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অতি দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। সরকার যদি এর বিচার করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোক্টর ও ভিসিকেও পদত্যাগ করা উচিত।

কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাইখ আহমেদ বিপুল বলেন, আজ ঢাবি ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে, এর আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে হত্যা করা হয়েছে। আন্দোলনের এতো মাস পরেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা ঠিক করতে পারছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা ছাত্রদল নেতার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই কলেজ শাখা ছাত্রদল নেতা মারুফ, জব্বার, ইফাত, জামান, সজীব প্রমুখ।

এর আগে,গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

মোঃ বুলবুল খান পলাশ
ধামরাই, ঢাকা
01682354722

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ