1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫ এ অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন বাংলাদেশ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫ এ অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন বাংলাদেশ

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত সিমেক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায়, ৮ থেকে ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করে সিমেক ফাউন্ডেশন।

“দক্ষিণ এশিয়ার গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: টেকসই অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ভুটানের মহামান্য রানি মাতা দর্জি ওয়াংমো ওয়াংচুক, যিনি তারায়ানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

সিমেক ফাউন্ডেশনের পক্ষে সম্মেলনে অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জি. সরদার মো. শাহীন। সম্মেলনে আরও অংশগ্রহণ করেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. সঞ্জীব রায়, আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. সরিফুল ইসলাম এবং সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ জেরিন শাবাব।

সম্মেলনে ইঞ্জি. সরদার মো. শাহীন “গ্রামীণ পর্যটনের জন্য আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনায় বক্তব্য প্রদান করেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ পর্যটনের উন্নয়নে সম্ভাবনাময় পথ ও কৌশল তুলে ধরেন।

সম্মেলন শেষে ভুটানের রানি মাতার আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন ইঞ্জি. সরদার মো. শাহীন, যেখানে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ