1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশকাল: রবিবার, ১১ মে, ২০২৫

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায়, জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান।আজ শনিবার (১০ মে ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

জেলা শিল্পকলা একাডেমি বিষয়ক আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ অগ্র জ্যোতি মহাস্থবির।

আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. আইরীন পারভীন লোপা।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমার শুভ সূচনা করা হয়।
পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা বুদ্ধের জীবনাদর্শ, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরেন নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে।অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ