1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা

ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১০ মে, ২০২৫

ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত

এজি লাভলু:
গত ৯ মে শুক্রবার সকাল ১১টায় রাজধানীর অভিজাত হোটেল সেরিনায় ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার ২০২৫’। দেশের স্বনামধন্য চিকিৎসক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিসহ অভিভাবক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও মিডিয়া প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। যা ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’-এর যুগান্তকারী উদ্যোগ।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট শিল্পপতি ও মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা জনাব এম এ মান্নান চৌধুরী আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাইহান কবির রনো। স্বাগত বক্তব্যে মেড এডুকেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব আছিফ রহমান শাহীন বলেন,

“ভবিষ্যতের চিকিৎসকরা যেন সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আন্তর্জাতিকমানের মেডিকেল শিক্ষা যেন সহজলভ্য হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি জানান, মেড এডুকেয়ার বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক মেড এডুকেয়ার দুবাইয়ের বাংলাদেশি শাখা, যা বর্তমানে বিশ্বের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্ব করছে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের সিনিয়র স্পেশালিস্ট ও আন্তর্জাতিক রিলেশন অফিসার মিজ কিনাকি জুনুশোভা। তিনি মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেড এডুকেয়ার দুবাইয়ের অপারেশন ম্যানেজার জনাব আশিষ ক, পরিচালক ডা. রাকেশ, এবং বানী মণ্ডল। বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ডা. আয়েশা, চিফ মেডিকেল অফিসার, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

অনুষ্ঠানের শেষাংশে বিশিষ্ট শিল্পপতি ও মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এম এ মান্নান চৌধুরী আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ‘টোকেন অব লাভ ক্রেস্ট’ প্রদান করেন।

এ আয়োজন শুধু একটি সেমিনার নয়, বরং ছিল এক নতুন সম্ভাবনার দরজা খোলার প্রয়াস। আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার হাতছানি নিয়ে মেড এডুকেয়ার বাংলাদেশ যেন হয়ে উঠেছে ভবিষ্যৎ চিকিৎসকদের স্বপ্ন গড়ার নির্ভরযোগ্য সেতুবন্ধন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ