1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রমনা রেজিমেন্ট বিএনসিসির উদ্যোগে বিইউবিটিতে ইভটিজিং এর কুফল ও প্রতিকার শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন গ্রাহকের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা শুভ বুদ্ধ পূর্ণিমা নিয়ে তুষার কান্তি বড়ুয়ার কিছু কথা রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

জানে না বাউল উদাসী

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আসাদ উল্লাহ

বৃষ্টির শব্দের মতো সুরের লহরী, লাবণ্যের আভা
ভাসে সাজানো শোভন বাগান বৃক্ষ-লতা, সবুজ গাঁও।
বুকের গভীরে বানাই চৌচালা টিনের ঘর, ময়ূর পেখম
ঘরের জন্য যা যা প্রয়োজন- বারান্দা, টবের হাসি
পদ্মিনী নারী, ঘন মেঘ খোঁপায় কারোকার্যের কাঁটা,
শিশুর মসৃন গোড়ালি, কোমল পায়ের পাতার মতো-
বৃষ্টির রিমঝিম জমে উঠে টিনের চালে।
জানালা বরাবর সুগন্ধী বাতাবি লেবুর গাছ-
কিছুটা চঞ্চল কিছুটা লাজুক প্রেমিকার মতো
উজালা সুবাসে হাসে মুখোমুখি যুগোল পাখি।

সুরে সুরে খেলা করে ধানের ক্ষেত, গাভীর স্ফীতকায় ওলান
দিঘির জলে পদ্মপাতার ফাঁকে উতলা হংস-মিথুন।
একটি কাতল মাছ কিছুটা ভেসে জলে ঘাই মারে
সুরে কতো কিছু হয়, জানে না তা বাউল উদাসী।

আমরা কেবল মিছিমিছি আপ্লুত হই সোনালি সুরে
মিছিমিছি চাঁদ উঠে, জোয়ার আসে আমাদের উঠোনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ