1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত নরসিংদীতে পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু ​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২ র‌্যাব-১৫ এর অভিযানে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

ধামরাইয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ।

  • প্রকাশকাল: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেছে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন সুজন।

শুক্রবার দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মরহুম বাবর আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ও ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম হাবিবুর রহমান ভিপি হাবিব এর ছোট ভাই ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজনের সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।

এসময় বক্তারা বলেন, আজ এ এলাকায় গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কুল্লা ইউনিয়নে মরহুম বাবর আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আনোয়ার হোসেন সুজন। তার প্রচেষ্টায় অনেক মানুষ আজ ঈদ সামগ্রী পাচ্ছে। বিএনপি যেমন দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কাজ করছে, ঠিক তেমন আনোয়ার হোসেন সুজন কুল্লা ইউনিয়নে জনগণের জন্য কাজ করবে।

স্থানীয়রা জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরেও ১ হাজার পরিবারের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। আমরা চাই এই ধারা অব্যাহত রাখবে মানুষের আত্মমানবতায় সেবায় নিয়োজিত থাকবে। আমরা সব সময় তাদের পাশে আছি এবং থাকবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মো জাহিদ ও আমির হোসেন আমুসহ সংগঠনের নেতাকর্মীগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ