1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। লাকসামে কৃষক কার্ড বিতরণ: প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে প্রান্তিক কৃষকদের একাউন্টে ২৫০০ টাকা হস্তান্তর রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

শুধু কি মেয়েটি আর কেউ না-কবি আসাদ উল্লাহ

  • প্রকাশকাল: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

শুধু কি মেয়েটি আর কেউ না
কবি আসাদ উল্লাহ

মেয়েটি ধর্ষিত হয়েছে, শুধু কি মেয়েটিই
আর কেউ না, কিছু না?
তবে কেনো কাঁদছে বনবীথি, তরুলতা কোমল পাতা?
কেনো এমন ক্রোধে লাল হয়ে ঝরছে পলাশ শিমুল?
কেনো একটি পাখি গান ভুলে উবু হয়ে পড়ে আছে?
কেনো ভাঙছে গোপনে মাটির ঘর, ছিঁড়ছে বাল্যশিক্ষা?
কেনো আর পড়ছে না পাড়ার শিশু-
‘পাখি সব করে রব রাতি পোহাইলো!’

কারা যেনো জেগে উঠছে আবার হাতে মেখে উলঙ্গ আঁধার!

মেয়েটি আজ একাত্তরের ব্যথা জর্জর বিপন্ন বাংলাদেশ
পড়ে আছে কাদা-জলে হায়েনার নখে খুবলানো রক্তাক্ত নিথর শরীর,
পড়ে আছে আমাদের শিশু ও কিশোরী, মধ্য বয়স্ক নারী, নবপরিণীতা বধূ-
পথ থেকে পথে, নগরে নগরে, গলি ঘুপচির মুখে
পড়ে আছে শকুনের পায়ের তলায় দুঃখিনী বাংলাদেশ।

মেয়েটি, শুধু কি মেয়েটিই
আর কেউ না, কিছু না?
তবে কেনো মুছে তেরশ নদী তার চোখ ভরা জল
ফুঁসে উঠছে আবার ফেরাউ হননে হয়ে নীল নদ!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ