1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি, অভিযানেও মিলছে না সমাধান এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ যশোরের রামনগর ইউনিয়ন’র নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন  আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা

  • প্রকাশকাল: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা সদরে পিস্তল ঠেকিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর থানার নিচের সড়কে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পাশে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরের নাম আবিদ হোসেন অনিক (১৪)। সে খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের আবুল খায়ের ও কহিনুর বেগমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে ওই এলাকায় অবস্থানকালে অনিকের কাছে এগিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। একপর্যায়ে তার দিকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এ ঘটনায় কিশোরটি আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগী খাগড়াছড়ি সদর থানায় প্রাথমিকভাবে অভিযোগ করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

প্রকাশ্য সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ