1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন দিনাজপুর বীরগঞ্জ স্লুইসগেটে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ পানছড়িতে শিশুদের হাতে পবিত্র কুরআন, আনন্দঘন পরিবেশে সবক প্রদান অনুষ্ঠান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ১৩ আধুনিক গানের পর পল্লীগীতিতে গীতিকার রেজাউল করিম জীবন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত মুন্সিগঞ্জে পিবিআইয়ের এসআই রামের শাস্তিমূলক বদলি! প্রবাসীকে ফাসানোর নেপথ্যে রিয়া! ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

  • প্রকাশকাল: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করে।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আলামিন ভাই আমাকে ফোন করেন তাকে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে ছিল অফিসের ব্যাগ প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সহকর্মী মোঃ মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে আমার কথা হয়েছিল। আল আমিন দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে তাকে ফোন করে বলেন দুর্বৃত্তরা কুপিয়ে তার টাকা-পয়সা নিয়ে গেছে।

আহত শেখ আল আমিন বলেন, সব সময় এভাবেই চলাফেরা করি কিন্তু কখনো এমন হয়নি । পিছনে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাড়ায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তারা আমার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। ব্যাগে টাকা ও পণ্যসহ এক লক্ষ টাকার মতন ব্যাগে ছিল। এরপর আমি আর কিছু বলতে পারি না।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত বাংলালিংক কর্মীকে বিকেলের দিকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন,ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ