1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক গানের পর পল্লীগীতিতে গীতিকার রেজাউল করিম জীবন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কেরকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা ৫ টাকায় খাবার দিলো অসহায় মানুষদের সেবা আগে, কথা পরে: জনকল্যাণের দর্শনে ব্যারিস্টার জাকির হোসেন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

মাদকবিরোধী অভিযান, দুজনের ৩ মাস করে কারাদণ্ড

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দণ্ডপ্রাপ্ত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ইয়াবা সেবনের সময় ছবির মিয়া (৩০) এবং গাঁজা বিক্রির সময় কল্পনা বেগম (৪৫) নামের দুজনকে আটক করা হয়।

আটক ছবির মিয়া স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে এবং কল্পনা বেগম আলমগীর মিয়ার স্ত্রী।

পরে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ