1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ টেকনাফে যুবদলের যুবসমাবেশে শাহজাহান চৌধুরী এমপি, গুরুত্ব পেল স্থানীয় উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থান মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত নরসিংদীর আইয়ূব পুরে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

  • প্রকাশকাল: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বুধবার ২৮ অক্টোবর বিকেলে শিবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মাহাবুবর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রোকন উদ্দিন, জিয়াউর রহমান, আবুল ফায়েজ, সৈয়দ দুলাল ও জামাল ব্যাপারী।

এ ছাড়া শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী সাহেদ মিয়া, মাহফুজুর রহমান রুবেল, শফিক মিয়া ও শেখ শাহীন; ছাত্রদল নেতা শরীফ মিয়া, রুবেল মিয়া ও ফজলে রাব্বি এবং যুবদল নেতা বাবুল মিয়া ও কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা মিরপুর গ্রামে আওয়ামী লীগের মিছিলের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

এদিকে, মিরপুরে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে দলটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ