1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতার বিকল্প নেই, খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২২ নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন কুড়িগ্রামের ৩৯৫ চরে নেই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান: বাড়ছে বাল্যবিয়ে ও শিশুশ্রম মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২

সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতার বিকল্প নেই, খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

  • প্রকাশকাল: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন কচি, রুমানা আক্তার, রোজিনা আক্তার ও মো. আমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহনসংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য চালক, পথচারী, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ