নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং নানা সামাজিক-পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
প্রবল বৃষ্টির মাঝেও অংশগ্রহণকারীদের ভেতরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, স্থানীয় সরকারের উপ পরিচালক সরদার মোস্তফা শাহিন ,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজমুল হক সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস ,জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ খোদাদাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,যুবদল নেতা জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, প্রেস ক্লাব সদস্য শাহ মো. নাজমুল ইসলাম, মো. নুরে আলম শাহ, মাহমুদুল হাসান বাপ্পী ও রাফিক সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. আসিফসহ গণপূর্ত বিভাগ, জেলা কারাগার, পিআইবি ও পুলিশ লাইন্সের কর্মকর্তারা।
এ ছাড়া ঠাকুরগাঁও সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা এতে অংশ নেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকা ইসলাম রিতু।
সমাবেশে বক্তারা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন,
“জুলাই আন্দোলনের বীর শহীদদের রক্ত ও আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রেখে যাওয়া রক্তস্নাত চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রতিকূল আবহাওয়ার মাঝেও মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।
Leave a Reply