1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা রামু সদর কক্সবাজার জেলা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২! বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ: মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ ‎বাগেরহাটে প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ সাঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফেনীতে নবজাতকের মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের অভিযান, ওটিতে অনিয়মের অভিযোগ

সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২!

  • প্রকাশকাল: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দু’জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ট্রেনটি টঙ্গী স্টেশনে ঢোকার ঠিক আগমুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।

​আহতরা হলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া জানান, তারা দুই ভাই আশুগঞ্জ স্টেশন থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগির মাঝামঝি আসনে বসেছিলেন। ট্রেনটি টঙ্গী স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে আসা একটি পাথর চলন্ত ট্রেনের জানালা ভেদ করে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় এবং পরবর্তীতে ফাহিমের গলায় আঘাত করে।

​আরেক আহত যাত্রী লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছি, ব্যবসার কাজে ঢাকায় বেশি থাকা হয়। হঠাৎ বাইরে থেকে আসা পাথরের আঘাতে আমার মাথা জখম হয় এবং সেই পাথরটিই পাশেই থাকা অন্য একজনের গায়ে গিয়ে লাগে।’

​এ বিষয়ে ট্রেনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল আব্দুর রউফ বলেন, ‘চলন্ত অবস্থায় ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য যাত্রীদের বারবার অনুরোধ করা হয়। কিন্তু গরমের কারণে যাত্রীরা তা খোলা রাখেন। এ সময়ই মূলত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

তবে আহত দু’জনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ