1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

মীরসরাইয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশকাল: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মীরসরাই প্রতিনিধি:

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মীরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ কমসূচি পালন করা হয়।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন মিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য বায়োজিদুল আলম, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাসুদ রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সামছুল হুদা চৌধুরী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেরচ্ছাপা ডিপটি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হারুন, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এফকে জাহিদ, খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ার হোসেন জনি, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন। জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক কাউসার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু। উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ