1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

যুবনেতার উদ্যোগে সেচের পানি পেয়ে খুশি মিরসরাইয়ের ২৫০ কৃষক

  • প্রকাশকাল: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া সেচ প্রকল্পের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিলো স্থানীয় তালবাড়িয়া ওয়ার্লেস এলাকায়৷ সেখানকার লোকজন খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগ উঠেছিলো৷ যার কারণে মিরসরাই পৌরসভা এলাকার বিস্তৃত এলাকা ৫০০ থেলে ৬০০ একর জুড়ে কৃষি জমিতে পানির অভাবে ধান চাষ করতে ব্যহত হচ্ছিলো৷ পরবর্তীতে এই সমস্যা নিয়ে কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হন৷ তিনি তাদের সমস্যার কথা শুনে স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) খালের মধ্যে দেয়া বাঁধ সরিয়ে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করে দেয়৷ এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক রুপ নেয়৷

স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, মিরসরাই পৌরসভা এলাকার প্রায় ২৫০ কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে বঞ্চিত হচ্ছিলেন৷ আমি স্থানীয় নেতা জাহিদ ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করি৷ এখন এতগুলো কৃষকের মুখে হাসি ফুটেছে৷ তাদের জমির পাশে খালে পানির প্রবাহ স্বাভাবিক থাকায় কৃষকের বোরো ধান চাষ করতে আর কোনো অসুবিধে নেই৷

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে বিভিন্ন এলাকায় কৃষকরা খালের পানি আটকিয়ে নিজেদের জমিতে চাষ করেন৷ এতে করে দূরবর্তী এলাকার কৃষকরা পানি পেতে অসুবিধা হয়৷ এমনটি উচিত না৷ মিরসরাই পৌরসভা এলাকায় এমন একটি সমস্যা দেখা দিয়েছিলো৷ যেটি এখন আমরা সমাধান করে দিয়েছি৷ খালের পানি প্রবাহ এখন স্বাভাবিক রয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ