1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদনঅভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক

মীরসরাইয়ের রহমতাবাদ কিশোর স্পোর্টিং মিনিবার ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা সম্পন্ন

  • প্রকাশকাল: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

মীরসরাই প্রতিনিধি:- মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন রহমাতাবাদ কিশোর স্পোর্টিং ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২৫ জানুয়ারী) শনিবার অনুষ্ঠিত হয় । উত্তেজনাপূর্ণ এ টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ৭ টি দল, যারা নিজেদের সেরাটা দিয়ে প্রতিযোগিতাটি আরও আকর্ষণীয় করে তুলেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল কিশোর রাইডা’স বনাম কিংস অফ ওয়েস্ট রহমতাবাদ।

কিংস অফ ওয়েস্ট রহমতাবাদ কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিশোর রাইডা’স। দর্শকরা গোটা ম্যাচ উপভোগ করেন চিৎকার, করতালি ও আনন্দের মধ্য দিয়ে।

খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণী করেন,মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য তারেক মেম্বার,সালাউদ্দিন, রকিকুল জামান,আবু সায়েদ মাষ্টার,আবু জাফর, যুবদল নেতা ইউনুস হাজারি, যুব নেতা ফয়সাল, মহি উদ্দিন, গিয়াস উদ্দিন,হারুন রশীদ, নিজানুর রহমান,তারেকুল ইসলাম,সাহাদাত হোসেন, প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় বক্তারা বলেন এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে ক্রীড়ামুখী করে তুলবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে। পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানানো হয় স্থানীয় যুব সমাজকে, যারা স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।কিশোর স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমী দর্শকদের মনে আনন্দের স্মৃতি রেখে গেল, যা আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়েছে।

উক্ত খেলা সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা করেন জিয়াউদ্দিন রাসেল,ও মাঈন উদ্দিন জিলানী।

ফাইনাল খেলায় রেফারি ও লাইস ম্যান এর দায়িত্ব পালন করেন আবু নছর মেহেদি মামুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ