নুরে আলম শাহ,(ঠাকুরগাঁও) ষ্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ জেলা নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

পরে পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, এলজিইডি, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপি, পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply