1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গড়েয়ার কৃতি সন্তান প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলামের বর্ণাঢ্য অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছাদেকুল হক ছাদির! চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত “গণমাধ্যমের স্বাধীনতা বনাম জবাবদিহিতা : বাংলাদেশের বাস্তবতা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। মুগদায় প্রকাশ্যে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম: মোবাইল ও মানিব্যাগ লুট টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল

‎ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার বিশ্বনাথ বাড়ির জমি-সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার‎
৭ই জুলাই ২০২৬ইং ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চকঢোষ এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালতে ১৪৪ /১৪৫ ধারা মামলা চলমান রয়েছে। তারপরও আদালতের আদেশ অমান্য করিয়া জোরপূর্বক ভাবে পুনরায় ঘরবাড়ি তুলতে/ নির্মাণ করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে চলছে। তাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা আদালতের নির্দেশ অমান্য করিয়া ঘর তুলতে উদ্যোক্ত হয়।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা রানী দে স্বামী -মৃত/দিলীপ চন্দ্র দে এর অসহায় স্ত্রী সঙ্গে একই বাড়ীর/ এলাকার কয়েকজন আত্মীয় ও প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে হয়রানি এবং ক্ষতির চেষ্টা করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাদীর বড় ছেলে সৈকত চন্দ্র দে, যিনি বাংলাদেশ পুলিশে কর্মরত, বেশ কয়েকদিন আগে সমস্যা সমাধানের জন্য ছুটিতে বাড়ি আসে। আসার পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে উসকানিমূলক আচরণ শুরু করেন এবংতার সাথে খারাপ ব্যবহার সহ বিভিন্ন ভয়-ভীতি হুমকি এবংতাকে মিথ্যা মামলা দিবে বলে হুমকি প্রদান করে এবং তার ছেলে ও তাকে অসহায় বাদীকে মারধর করতে আসে। ১.রাজিব চন্দ্র দে,মনোজ চন্দ্র দে,চাতক চন্দ্র দে, মলয় চন্দ্র দে, বিল্পব চন্দ্র দে, রীনা রানী দে,সহ সকলে জোরপূর্বক ভাবে বিরোধীও সম্পত্তিতে ঘর তোলা পায়তারা করে চলছে। পরবর্তীতে তার ছেলে সমস্যার সমাধান না করতে পেরে তার কর্মস্থলে চলে যায়। গত ২৮ জুন ২০২৬ তারিখ এ জমি জমা সমস্যার সমাধানের জন্য তার কাকাতো ভাই পলাশ চন্দ্র দে বাড়িতে আসলে সমস্যার সমাধানের একপর্যায়ে সকাল প্রায় ৯টার দিকে বাদীর বাড়ির উঠানে অভিযুক্তরা এসে গালিগালাজ শুরু করেন। তাদেরকে গালিগালাজ করতে নিষেদ করলে তারা ক্ষিপ্ত হয়ে যায়। তাদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে তোদের সাথে থাকার কাটাকাটির এক পর্যায়ে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।হামলা কারীরা হলেন বাধন চন্দ্র দে,সুশীল চন্দ্র দে, চাতক চন্দ্র দে, মনোজ চন্দ্র দে,মানিক চন্দ্র দে সহ আরো ৮ থেকে ১০ জন বাদীর কাকাতো ভাই এর উপর হামলা করে। এ সময় পলাশ তার বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে পলাশ চন্দ্র দেকেও মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বাদীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং তার দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও ভয়ভীতি প্রদর্শন করেন।এবং রাজিব পলাশ বাবা মা এর বিভিন্ন মিথ্যা ভিডিও ফুটেজ এবং ফেসবুকে কুচ্চা রটাচ্ছে।

পরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে অরুন চন্দ্র দে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ