1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

কবিতা আর গানে মীরসরাইয়ে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
নিজস্ব প্রতিনিধি : কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব।
বাচিক শিল্পী যারিন সুবহার কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’ । বাচিক শিল্পী শিমলা চৌধুরীর কন্ঠে রবীন্দ্রনাথের ’ আমারই চিনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, খালেছা খানম এর স্বরচিত ’ ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি শুনতেই উপস্থিত দর্শক শ্রোতা বিমুগ্ধতায় আনমনে হয়ে গিয়েছিল যেন। যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১১ জানুয়ারী) দিনব্যাপী আয়োজিত উক্ত শীতকালীন কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর। বিশেষ কবি অতিথি হিসেবে কবিতা আবৃত্তি করেন কবি শুক্কুর চৌধুরী, আলমগীর হোসেন, কবি ও বাচিক শিল্পী শিমলা চৌধুরী, কবি খালেছা খানম, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী জারিন সুবাহ, কবি শাহাদাত হোসেন লিটন, শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান, কবি মোহাম্মদ মুসা, কবি ও শিক্ষক হোছাইন সবুজ, কবি সুবর্ণা চক্রবর্তী। এছাড়া আরোকবিতা আবৃত্তি করে হারাধন চক্রবর্তী, যেবা সামিহা, নুর হোসেন বাদশা, ইসরাত জাহান, ফারহা, আলিফা, ইউসরা, রশিদুল হাসান, তাকিবুর রহমান ও তানজিলা তানজু। অনুষ্ঠানে বাউল, ফোক ও দেশের গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজন বাউলা, রনজিত ধর, আক্তারুজ্জামান, জিয়াউর রহমান জিতু ও নিপা মজুমদার । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবিবৃন্দ যথাক্রমে নাছির উদ্দিন ভূঁইয়া, আবুল খায়ের, শরিফ উদ্দিন শিবলু, ডা. সালাহ উদ্দিন, আব্দুল্ মান্নান রানা, মামুন নজরুল, জাবেদ হোসাইন, রিপন গোপ পিন্টু, তছলিম হোসেন, নিমাই দাস, নীলাম্বরী মজুমদার, ডা: তাছনিম মাহবুব তানহা, কবি তাছলিমা চৌধুরী সুরভী, পার্কের পরিচালক জামাল উদ্দিন ও মিসেস জামাল প্রমুখ। সবশেষে অনুষ্ঠানে সেরা কবি সম্মাননা, যুগল সম্মাননা ও সকালের খেলাধুলা পর্বের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আলহাজ্ব মহসিন আলীকে সভাপতি ও সানোয়ার ইসলাম রনিকে সাধারন সম্পাদক করে যুগান্তর স্বজন সমাবেশ এর মীরসরাই উপজেলা শাখার নতুন কমিটি এর ঘোষনা দেন সাবেক সাধারন সম্পাদক রিপন গোপ পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ তুহিন বলেন কবি ও শিল্পী সমাজ হলো সমাজের দর্পন। দেশ প্রকৃতি ও প্রেমের অনন্য সমস্বয় এই সুশীল সমাজ স্রষ্ঠার এক ভিন্নরকম উপহার। আজকের এই পৃথিবীর সকল সুন্দরকে রক্ষনশীল রাখতে কবি ও কবিতার বিকাশে সবাইকে সম্প্রীতির বন্ধনে থেকে পৃথিবীর কল্যানে অবদান রাখার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক অপকার প্রতিষ্ঠাতা জনাব আলমগীর বলেন মীরসরাই এর মতো গ্রামীণ জনপদে যুগান্তর স্বজন ও খবরিকা যে শিল্প সাহিত্য চর্চা করে যাচ্ছে আমাদের সকলের সহযোগিতায় সেই আলো জ্বালিয়ে রাখা উচিত, এতে সুন্দর সমাজ সৃষ্টিতে সকলের জন্য সুদিন বয়ে আনবে একদিন অবশ্যই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ