1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের নেতারা এখন ছাত্রদলে? সেনবাগে চায়ের টেবিল থেকে ফেসবুক-সবখানে আলোচনা রংপুরে কৃষকে হত্যা করে ট্রান্সমিটার চুরি “সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত। ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার​মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার​ চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অবৈধ জাল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় অপপ্রচার, জুড়ী মৎস্য কর্মকর্তার দাবি পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় ত্রিশালের রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ: যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি। তিনি সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে। রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরা হয়। বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার সংকট, প্রয়োজনীয় জনবলের অভাব, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির স্বল্পতা, আইপিএস সংকটসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ এমপি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান তন্ময়, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক আনোয়ার হোসেন রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আনছারুজ্জামান রেজওয়ান, দৈনিক মাতৃজগতের সাংবাদিক মেহেদী হাসান, সাঘাটা উপজেলা স্কাউট লিডার আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আব্দুল আল ফারুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ