1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা সম্পন্ন

  • প্রকাশকাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১৭তম আসরে রাশেদ বলীর সঙ্গে টানা ২৫ মিনিট খেলে তাকে পরাজিত করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে খেলার শুরুতে ঢোলের বাদ্য আর ‘হেইয়্যা হেইয়্যা’ শব্দে মুখরিত হয়েছিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান। এবারের লড়াইয়ে অংশ নেওয়া ১০৮ জন বলীকে হারিয়ে ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, শুরু থেকেই চমৎকারভাবে খেলছিলেন এ দুজন। চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যের স্মারক ‘আবদুল জব্বারের বলী খেলার’ উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালি যুবকদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ১৯০৯ সালে এই বলী খেলার সূচনা করেছিলেন আবদুল জব্বার সওদাগর। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার বসেছে ১১৭তম আসর। চট্টগ্রামের জেলা প্রশাসক ও মেলা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রামে জব্বারের ঐতিহ্যবাহী ‘বলী খেলা’ শুরু এবারের ১১৭তম জব্বারের বলীখেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিজয়ী বাঘা শরীফ, কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা। দ্বিতীয় হওয়া রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। খেলায় তৃতীয় স্থান অর্জন করেন মিটু বলী। এবারসহ বাঘা বলী চার বারের চ্যাম্পিয়ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ