1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম

বীরগঞ্জে পুলিশের অভিযানে মাদক আসর থেকে আটক ৫

  • প্রকাশকাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সুজলপুর শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মোঃ রনি (২৫), দাঙ্গি পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রানা মিয়া (২২)।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

পরবর্তীতে সাজাপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ