1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ সেহরির রাতে ছাত্রকে ডেকে নেন শিক্ষক! এরপর যা ঘটল… নোয়াখালীতে তোলপাড় হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল কুড়িগ্রামে শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো কিশোর কন্ঠ কালিয়াকৈর সরকারি নির্ধারণের দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, দেখার মত কেউ নেই লোহাগাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার মহোৎসব রাজশাহীতে প্রচন্ড তাপদাহ ৭১ অস্বীকারকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি : বরকত উল্লাহ বুলু

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ

  • প্রকাশকাল: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Yaw:277.1353,Pitch:-11.263066509736074,Roll:-0.5997241953863295

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি //ঠাকুরগাঁওয়ে গভীর শ্রদ্ধা, রাষ্ট্রীয় ও পূর্ণ মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। 
শনিবার( ৪ এপ্রিল ) ঠাকুরগাঁওয়ে তাঁর শহরস্থ সরকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে  ১ম জানাজার নামাজ প্রাক্কালে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নেয়া হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর কফিন জানাজা স্থলে জাতীয় পতাকায় আবৃত করা হয়। সেখানে প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করেন। বিউগলের করুণ সুরে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। এরপর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের জানাজা নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান বলেন, মরহুম আব্দুর রউফ ভালো মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।পরিবারের পক্ষ থেকে অনুমতি পেলে তিনি মরহুমের জানাজার নামাজ আদায় করেন।জানাজা শেষে তার বড় ছেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত প্রিন্স জানান,দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ভেলাজানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পূর্ণ মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি। মরহুম আব্দুর রউফ মৃত্যুকালে ২ সন্তান,স্ত্রী,পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলে জানা যায়।
 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ