নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
Eco-Social Development Organization (ESDO)–এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার সকালে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বর্ণিল প্রতিষ্ঠানিক সজ্জায় অনুষ্ঠানমালার সূচনা হয়। “তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে”—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক উন্মোচন করা হয়। একই সঙ্গে “সুস্থ পরিবেশ, সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, কার্যকর সেবা” শীর্ষক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান দেশের ৫৬টি জেলার ৫৩৭টি অফিসে একযোগে আয়োজন করা হয়।
পরে সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ইএসডিও আরোগ্যছোঁয়া স্বাস্থ্যসেবা কর্মসূচির ৪১টি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকেরুল্লাহসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়নকর্মীবৃন্দ।
এসময় জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ইসলাম সহ
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে ইএসডিও কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মুঠোফোনে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদবোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ।

বিকেলে ইএসডিও এডুকেশন হাব ও এন্টারপ্রাইজ হাব–এর ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্মরণীয় অতীত—উজ্জ্বল ভবিষ্যৎ” শীর্ষক এ আলোচনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply