1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক চট্টগ্রাম মেট্রোপলিটনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা পাঁচবিবিতে গ্রিল কেটে বাড়ী চুরি ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ইটের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ//ঠাকুরগাঁওয়েমানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী পরিবার

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ মার্চ শুক্রবার বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজের দক্ষিণাংশে, জিমনেসিয়ামের পেছনের উন্মুক্ত প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে ন্যায়, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও দলের সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়াও আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুল আলম, জামালপুর থেকে আগত শায়খ আল মামুন এবং শেরপুর থেকে আগত ইঞ্জিনিয়ার লিখন মিয়া।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, উন্নতি এবং পবিত্র মাহে রমজানের বরকত কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ