1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক চট্টগ্রাম মেট্রোপলিটনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা পাঁচবিবিতে গ্রিল কেটে বাড়ী চুরি ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ইটের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ//ঠাকুরগাঁওয়েমানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী পরিবার

দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।।

  • প্রকাশকাল: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ ভবনের পঞ্চম তলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিলিং বা সুরক্ষা নেটিং ছাড়াই কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ