1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক চট্টগ্রাম মেট্রোপলিটনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা পাঁচবিবিতে গ্রিল কেটে বাড়ী চুরি ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ইটের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ//ঠাকুরগাঁওয়েমানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী পরিবার

দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার।।

  • প্রকাশকাল: সোমবার, ৯ মার্চ, ২০২৬

দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।‎আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া কলবাড়ী এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একাই ছিলেন।
‎‎সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা–মা ফিরে এসেছেন ভেবে দরজা খুলে দেন। এ সুযোগে অভিযুক্ত মোস্তাকিম ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে।‎বিষয়টি কাউকে জানাতে না পারে সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে।পরে অভিযুক্ত কিশোর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে।
‎একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত মোস্তাকিম বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।
‎‎প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকী থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুমকী থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।‎‎এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকী থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩)।

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ