
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা-র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
“দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেবো না।” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. নাদিরুল আজিজ চপল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।এসময় তিনি দুর্নীতি প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসন ও নাগরিক সমাজের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।সভায় আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. রাজিউল ফারুক রোমেল চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে জেলা প্রশাসক ইশরাত ফারজানা-র এটি ছিল প্রথম মতবিনিময় সভা।

Leave a Reply