1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

ডাবল হ্যাটট্রিক’ পূর্ণ করলেন জয়নুল আবদিন ফারুক-লালখান বাজারে মিষ্টিমুখে বিজয় উদযাপন

  • প্রকাশকাল: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লালপুর গ্রামের লালখান বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে মিষ্টিমুখের মাধ্যমে বিজয়ের আনন্দ উদযাপন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসন থেকে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের সংসদীয় রাজনীতিতে এক বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জয়নুল আবদিন ফারুক। এই জয়ের মধ্য দিয়ে তিনি পূর্ণ করলেন রাজনীতির আলোচিত ‘ডাবল হ্যাটট্রিক’।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন এই বর্ষীয়ান রাজনীতিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন খালেদা জিয়া’র সাবেক উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজয়ের খবরে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। লালখান বাজারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: ছালেহ আহমদ, বিএনপি নেতা আবু তৈয়ব, কুয়েত প্রবাসী মো:আজিজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ধারাবাহিক সাংগঠনিক সক্রিয়তার ফলেই এই বিজয় অর্জিত হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সরকার গঠনে মন্ত্রী সভায় এই বর্ষীয়ান রাজনীতিক নেতাকে দেখতে চায়।

বিজয়ের এ আনন্দঘন মুহূর্তে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ