1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

বাংলাদেশকে চিরদিন স্বাধীন রাখতে চাই, কারো গোলামী নয়: অধ্যাপক মুজিবুর রহমান

  • প্রকাশকাল: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশকে চিরদিন স্বাধীন রাখতে চাই। কোনো দেশ বা শক্তির গোলামী করতে চাই না। ইসলাম প্রতিষ্ঠা হলে এই দেশে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

তিনি বলেন, “আজ হয়তো জালেম পালিয়েছে, কিন্তু জুলুম পালায়নি। সামনে যারা আবার জুলুম কায়েম করতে পারে, এমন কোনো দলকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না।”

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শ্রমিকরা কোম্পানির লভ্যাংশের অংশীদার হবে, শোষণের অবসান ঘটবে।”তিনি বলেন, “নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে তাদের জন্য নিরাপদ পরিবেশ, সুযোগ-সুবিধা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে।”কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, “কৃষকরা আর বঞ্চিত হবে না। ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এটাই জামায়াতের রাজনীতি।”

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের।
বিশেষ অতিথির বক্তব্যে মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, “আধিপত্যবাদের দালালদের কারণেই দেশে প্রকৃত উন্নয়ন হয়নি। বিএনপি অন্যের ঘাড়ে চড়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু এবার সেই সুযোগ আর দেওয়া হবে না।”

তিনি বলেন, “দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তুলতে হবে। ইনশাল্লাহ, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।” তিনি পাবনা-১ আসনে ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

প্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তার বক্তব্যে বলেন, “সাঁথিয়ার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সম্পাদক মাওলানা আলমাস, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুল বাসেত খান, মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ডা. নাঈমুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মসলেম উদ্দিন, জাতীয় সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুন্নবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা শেষে সাঁথিয়া উপজেলার নাকডেমরা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান ও ধোপাধহ ইউনিয়নের সদস্য হেলাল উদ্দিনসহ কয়েক হাজার নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ