1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনেস্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!! পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন মনোহরদী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন রমজানের সৌহার্দ্যে ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

  • প্রকাশকাল: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাইপাস নিউ মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান এর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোকলেছুর রহমান ও মোঃ হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ