1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও নবায়ন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম – এর তাৎপর্য শীর্ষক আলোচনা, নবায়ন কমিটির অভিষেক অনুষ্ঠান, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, লেখক ও গীতিকার মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথি পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম – এর তাৎপর্য ও পীরানে পীর দস্তগীর হযরত গাউসুল আজম আব্দুল কাদের জীলানী (কঃ)’র জীবনী আলোচনায় বলেন, ” ঈমান, জান, জবান এবং কর্ম যার এক হয়েছে, সেই আল্লাহর মনোনীত হয়েছে। যার আদব নেই তার কোন জ্ঞান নেই। আর যার কোন জ্ঞান নেই, তার কোন বোধশক্তি নেই। আমাদের ঈমানের সাথে আদবের সম্পর্ক থাকতে হবে। ”

তিনি আরো বলেন, ” আল্লাহ সৃষ্টির আগে থেকেই কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন- আদবহীন হওয়াতে আল্লাহর সর্বোচ্চ ইবাদতকারী আজাজিল ফেরেশতা কে ইবলিশে পরিণত করেছেন, তাই আমাদেরকে আদম (আ.) ও আল্লাহর বন্ধুগন কে চিনতে হবে এবং আনুগত্য করতে হবে।”

আলোচনার পরবর্তীতে প্রধান অতিথি নতুন নবায়নকৃত (সেশন ২০২৫-২০২৬) কমিটির সকল সম্পাদক মণ্ডলী ও সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেন এবং শুভেচ্ছার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলের পর প্রধান অতিথি দেশ ও মানবজাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

পরবর্তীতে সংগঠনের সদস্য মুহাম্মদ নুরুল আলম রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ