1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ ডিসি পার্কে জেলা প্রশাসকের উদ্দ্যোগে দশ হাজার গাছের চারা রোপণ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ায় জরিমানা ও কারাদণ্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা থানা পুলিশ অভিযানে অনীহা হাতিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

জাগো নারী ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষর

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আবু সাঈদ চৌধুরী :

জাগো নারী
ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর মিরপুরস্থ ক্যাফে প্রেসিডেন্ট পার্ক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন বিশিষ্ট নারী নেত্রী নূর-উন-নাহার মেরী। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভীন নাসের ভাসানী ও প্রধান আলোচক ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক ডাঃ খালেদা বেগম, রুপনগর আবাসিক জনকল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ তৌহিদুল বাশার, জাগো নারী ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নাসিমা আক্তার রোজী, বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি কবি বেগম রোকেয়া ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দা রাশিদা বারী এবং ছিন্নমূল সংগঠনের সভাপতি কোহিনুর বেগম। সভায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, পৃষ্ঠপোষক সৈয়দ আকতার পারভেজ, পরিচালক (আন্তর্জাতিক) মোঃ নূর মোহাম¥দ চৌধুরী, পরিচালক (সমাজকল্যাণ) ইলা বিশ্বাস, পরিচালক (অর্থ) মতিউর রহমান হিরু, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী ও কার্যকরী সদস্য শিউলি বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগো নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন ও এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ এবং কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। আলোচনার পর দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন সংগঠনের শিল্পী মুশতারী বেগম, ইলা বিশ্বাস, নাসিমা আক্তার রোজী ও সৈয়দ আক্তার পারভেজ প্রমূখ। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের ডিনার এর মাধ্যমে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ