1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ ডিসি পার্কে জেলা প্রশাসকের উদ্দ্যোগে দশ হাজার গাছের চারা রোপণ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ায় জরিমানা ও কারাদণ্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা থানা পুলিশ অভিযানে অনীহা হাতিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

বীরগঞ্জে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন: অসুস্থদের সহযোগিতা ও সড়ক সংস্কারে জনতার উচ্ছ্বাস

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রনজিৎ সরকার রাজ,
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একাধিক জনকল্যাণমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়ার উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়া অসুস্থ মানুষদের আত্মিক ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি দৌলতপুর সড়ক সংস্কার ও মানকিয়া রাস্তার মাটি দেওয়ার কাজেরও শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।। উপস্থিত বক্তারা বলেন, এসব উন্নয়নমূলক উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ করবে এবং যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজীদ মিয়া বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।”

স্থানীয়দের দাবি, যদি তিনি নির্বাচিত হন, তবে সুজালপুর ইউনিয়ন আগামী দিনে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এমন আশাবাদ তাদের কণ্ঠে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ