পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩ নভেম্বর/২৫
গত ২ নভেম্বর রবিবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টাল সহ ফেসবুকে জয়পুরহাটের পাঁচবিবির বড়পুকুরিয়া শাহসুফি বালিকা দাখিল মাদরাসায় “চাকুরী দেওয়ার নামে সুপারের ৫ লক্ষ টাকা আত্বসাৎ” শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ হয়। এলাকার কতিপয় ব্যক্তির মনগড়া তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা মিথ্যা নিউজ প্রকাশ করায় আমার ও মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অভিযোগকারীদের নিকট থেকে আমি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে কোন ব্যক্তির নিকট থেকে অর্থ লেনদেন করি নাই। তবে মাদ্রাসার সাবেক সভাপতি উপজেলা আ’লীগের সম্পাদক জিহাদ মন্ডলের সঙ্গে কেউ যদি লেনদেন করে থাকে তার দায় আমার বা প্রতিষ্ঠানের নয়। এছাড়া সরকারি বিধি মোতাবেক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোন অর্থ লেনদেনের প্রশ্নই ওঠে না।
এমন মিথ্যা তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানায় প্রতিষ্ঠানের সুপার মোঃ আয়েন উদ্দিন।
Leave a Reply