1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ ডিসি পার্কে জেলা প্রশাসকের উদ্দ্যোগে দশ হাজার গাছের চারা রোপণ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ায় জরিমানা ও কারাদণ্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা থানা পুলিশ অভিযানে অনীহা হাতিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

“ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই

  • প্রকাশকাল: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

এবিএম মোশাররফ হোসেন।

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “ভোট দিয়ে যদি বেহেশতের টিকিট পাওয়া যায়, তবে আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই”। কলাপাড়ায় আমার নির্বাচনী আসনে আসলে কেবল শুনতে পাই পাখা মার্কায়, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এসব কথা যাঁরা বলে তাঁরা অসত্য বলে এবং ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চায়। বেহেশতে যাওয়ার এমন আশ্বাস দিয়ে বিশেষ রাজনৈতিক দল জনগণকে শুধুই ধোকা দিচ্ছেন।’
‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ সকল জাতিসত্ত্বাকে নিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবেনা। এ কারণে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সকল দলের অংশগ্রহনে একটি পার্লামেন্ট গঠিত হবে।’ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রবিবার(০২ নভেম্বর) শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান হাওলাদার এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং তারেক আমান সুমনসহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ‘গত ১৭ বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়েছে।’ এসময় যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, ‘এ দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন করার কারণে শেখ হাসিনা ফ্যাসিষ্ট হয়েছিলেন। সে জন্য গনআন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের মত যাতে পালিয়ে যেতে না হয় সে জন্য বিএনপি নেতা-কর্মীদের সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে। আমরা জনমানুষের জন্য ভালো কাজগুলো করে জনমানুষের মন জয় করে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই।’
আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,
আওয়ামী লীগের যাঁরা অন্যায় করেনি তাঁদের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ার যেসব আওয়ামী লীগ নেতা নির্দোষ, তাঁদের ওপর কোনোভাবেই জুলুম করা যাবেনা। তাঁরা যেন নিরাপদে বসবাস করতে পারে সে জন্য বিএনপির এ কেন্দ্রীয় নেতা বিএনপি সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এর আগে উপজেলার সকল ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। বিকেল ০৪ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ