1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেন কে ৫ লাখ টাকার জরিমানা বীরগঞ্জ কবিরাজে মাদক সেবনের দায়ে একজনকে আটক।

পাঁচবিবিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি

  • প্রকাশকাল: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ০১ নভেম্বর/২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার-শনিবারে অসময়ের বৃষ্টি সেইসঙ্গে হালকা বাতাসে কৃষকের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। অপরদিকে আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে।

উপজেলার নওদা আমতলী গ্রামের কৃষক তেসের আলী ও আলম মন্ডল বলেন, ধান কাটার ঠিক আগে বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পানির মধ্যে থেকে ধান কাটতে শ্রমিক খরচ বেশি লাগবে। উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ