1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ ডিসি পার্কে জেলা প্রশাসকের উদ্দ্যোগে দশ হাজার গাছের চারা রোপণ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ায় জরিমানা ও কারাদণ্ড ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ থানায় মামলা কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা থানা পুলিশ অভিযানে অনীহা হাতিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রমে ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রম্যামন আদালত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন

  • প্রকাশকাল: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন ,
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দীন আহম্মেদ,ক্যাপ্টেন (অবঃ)মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে ।জাতীয় চার নেতা এবং ১৯৭৫-এর ৭ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফসহ নিহত মুক্তিযুদ্ধাদের স্বরনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে জেল হত্যা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন উপলক্ষে নিউইউয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্রজায় রবিবার,২ নভেম্বর ২০২৫,বিকাল ৪টায় এক শোক র‍্যলি ও মানববন্ধনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে । উল্লেখ্য,১৯৭৫-এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ, এএইচএম কামরুজ্জামান এবং এম মনসুর আলীকে হত্যা করে সামরিক সৈরশাসক এবং ৭ নভেম্বর মুক্তিযোদ্ধদ্দের সেক্টর কমান্ডার খালেদ মোশারফসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয় | ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস স্বরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমুহের উদ্যোগে র‍্যলি ও মানববন্ধনে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।খবর বাপসনিউজ।
সভায় নিহত জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধা সৈনিকদের স্বর্গীয় আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জানানো হবে ।এতে সকল প্রবাসীদের অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজয়দের পক্ষ থেকে ।এ উপলক্ষে গত রবিবার,২৬ নভেম্বর নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা ড.প্রদিপ রজ্ঞন কর ও পরিচালনা করেন দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ।সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহসভাপতি টি.মোল্লাহ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি আবুল কাশেম ভূঁইয়া ,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম,মাসুদ দেওয়ান ও শাহ ফাতিন প্রমুখ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ