1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

ত্রিশালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান: চার ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশালে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি, বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে চারটি ফার্মেসিকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে পৌর এলাকার সুতিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘ফরহাদ মেডিসিন কর্নার’সহ মোট চারটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার, ময়মনসিংহ এবং ত্রিশাল থানা পুলিশের একটি টিম।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ (expired) ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ স্যাম্পল (sample) ওষুধ মজুদ রাখা এবং বিক্রি করা হচ্ছিল— যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

ভ্রাম্যমাণ আদালত ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ) ও ৪০(গ) অনুযায়ী চারটি পৃথক মামলা দায়ের করে। তাৎক্ষণিকভাবে ফার্মেসি মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাস্ত করা হবে না। মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ বা ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তাদের মতে, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ নিয়মিত হলে ত্রিশালসহ আশপাশের এলাকায় ভেজাল ওষুধের ব্যবসা বন্ধ হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ