1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

পুজামন্ডব পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা

  • প্রকাশকাল: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ০১ অক্টোবর/২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও কুশল বিনিময় করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা পাঁচবিবি উপজেলা কমিটি। বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে দলবেঁধে প্রাক্তন সেনাসদস্যরা আসেন। এসময় তারা মন্দির কমিটি ও মন্দিরে আগত পুজারীদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।

সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সেকেন্দার আলী বলেন, দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব এমন শপথ গ্রহণ করেই আমরা সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। আজ আমরা সবাই চাকরি থেকে অবসর গ্রহণ করেছি তবুও দেশ ও জনগণের স্বার্থে কাজ করছি। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ মিজানুর রহমান মিজান, যতদিন বেঁচে থাকব সেনাবাহিনী থেকে নেওয়া শপথ অনুযায়ী কাজ করব। সেই আলোকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, কোন অপশক্তি যেন দূর্গা পূজার উৎসবের বিঘ্ন সৃষ্টি করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করছি। উপজেলার ৭৫’টি দূর্গামন্দির আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করব বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন, বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দির কমিটির সভাপতি শ্রী দুলু প্রসাদ গোয়ালা, পুরোহিত শ্রী অনুপ বাগচীসহ সাবেক সেনাসদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ