1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

ফুলছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন ফারুক আলম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সাবেক নমিনী ফারুক আলম সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুলকে সাথে নিয়ে উপজেলার গজারিয়া, উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের একাধিক পূজামন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এসময় তিনি পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

ফারুক আলম সরকার বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনা নিয়েই আমরা মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। বিএনপি সবসময় দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আনন্দ-উৎসবে মেতে ওঠেন, তেমনি মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও একে অপরের আনন্দে শরিক হন। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।’

পরিদর্শনকালে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ-সভাপতি সাজু মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুদ্দীন বাবু,
বিএনপি নেতা কনক মিয়া, জাহাঙ্গীর আলম, গজারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আজহারুল ইসলাম বাবু, উদাখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার ফুলছড়ি উপজেলার ১৭টি দুর্গাপূজা মন্ডপ ঘুরে দেখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ