1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

৫০ বছর পর ফের মুক্তি পাচ্ছে স্টিভেন স্পিলবার্গের কালজয়ী সিনেমা ‘জস’

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত ক্লাসিক থ্রিলার ‘জস’ আবারও ফিরছে বড় পর্দায়। কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ছবিটি চলতি বছরের ২০ জুন মুক্তির পঞ্চাশ বছর পূর্ণ করেছে। অর্ধশতাব্দী পূর্তি উপলক্ষে আগামী ২৯ আগস্ট বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে ছবিটি।

সিনেমাটি হলিউডের চিত্রকে বদলে দিয়েছিল। ‘জস’ ছবিকে হলিউডের ব্লকবাস্টার যুগের পথপ্রদর্শক হিসেবে মনে করা হয়। কারণ, এর আগে কোনো সিনেমা এত ব্যাপক আকারে মুক্তি পায়নি। ব্যবসায়িক সফলতার সঙ্গে সিনেমাটি তিন বিভাগে অস্কার জয় করে।

সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর হাঙরের ত্রাসের গল্প দর্শকদের যেমন শিহরিত করেছিল, তেমনি বক্স অফিসেও তুলেছিল রেকর্ড সাফল্য। মাত্র ৯ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭০ মিলিয়ন ডলার।

সিনেমার গল্প যেমন দর্শকদের শিহরিত করেছিল তেমনই ছবির শুটিংয়ে ছিল বড় চ্যালেঞ্জিং গল্প। ৫০ দিনে শুটিং শেষ করার কথা থাকলেও তা দীর্ঘ হয়ে দাঁড়ায় ১৫৫ দিনে। এক সময়, সিনেমায় ব্যবহৃত নৌকা মাঝ সাগরে ফুটো হওয়ার কারণে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে উদ্ধারকারী নৌকা এসে তাদের উদ্ধার করতে পেরেছিল এবং শুটিং ফুটেজও বাঁচানো গিয়েছিল।

‘জস’ সিনেমার চিত্রনাট্য এতটাই লোমহর্ষক ছিল যে ছবির শুটিং শেষ হওয়ার পর প্রতি রাতেই স্পিলবার্গ দুঃস্বপ্ন দেখতেন। সমুদ্রতলে তিনি হাঙ্গরের আক্রমণের শিকার হয়েছেন।

পরবর্তীতে এর তিনটি সিক্যুয়েল মুক্তি পেলেও কোনোটি প্রথম ছবির মতো সফল হতে পারেনি।

অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও স্পিলবার্গের এই ক্লাসিক রোমাঞ্চ এখনো অমলিন। তাই নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আবারও ফিরছে প্রেক্ষাগৃহে- হাঙরের ত্রাসে ভরপুর সেই কালজয়ী ছবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ